ফেসবুকে ভিডিও কন্টেন্ট নির্মাতাদের আয়ের পথ সহজ হচ্ছে
ভিডিও কন্টেন্ট নির্মাতাদের জন্য মনিটাইজেশন কর্মসূচির শর্ত সহজ করছে ফেসবুক।
ENTER FULL VIDEO
অনেকে ফেসবুকের মনিটাইজেশন কর্মসূচির আওতায় নিয়মিত রিলস ও ভিডিও পোস্ট করে আয় করেন। ফেসবুক সাধারণত ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস, এবং পারফরম্যান্স বোনাসের মাধ্যমে আয় করার সুযোগ দেয়। প্রতিটি পদ্ধতির জন্য রয়েছে আলাদা শর্ত এবং নিবন্ধন প্রক্রিয়া। তবে অনেকেই এই ভিন্ন ভিন্ন শর্ত পূরণ করতে না পারায় চাইলেও আয় করতে পারেন না।
এই সমস্যা সমাধানে ফেসবুক ভিডিও নির্মাতাদের জন্য মনিটাইজেশন শর্তগুলো সহজ করার উদ্যোগ নিয়েছে। একবার শর্ত পূরণ করলেই নির্মাতারা ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস, এবং পারফরম্যান্স বোনাসের মাধ্যমে আয় করতে পারবেন। নতুন প্রক্রিয়া চালু হলে নির্মাতারা একবার আবেদন করেই পুরো প্রক্রিয়ায় যুক্ত হয়ে যাবেন এবং বারবার আবেদন করতে হবে না।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, গত কয়েক বছরে নির্মাতারা রিলস, ভিডিও, ছবি, এবং টেক্সট পোস্ট করে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছেন। তবে বেশিরভাগ নির্মাতাই সম্ভাব্য আয়ের সুযোগ কাজে লাগাতে পারেননি। বর্তমানে এই নতুন সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আগামী বছর এটি পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে।
.png)


If you have any doubts, please late me know.