'সেক্রেটারিয়েট ক্যু' নিয়ে হঠাৎ আলোচনা কেন শুরু হলো?
বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি মন্তব্য করেছেন, যা ফেসবুকসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের এক মাস পূর্তিতে গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় মি. আব্দুল্লাহ অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অনুগত লোকেরা’ নতুন সরকারকে বেকায়দায় ফেলতে সমস্যা সৃষ্টি করছে।
তিনি বলেন, "প্রত্যেকদিন পরিস্থিতি বদলায়, এবং আগামী সপ্তাহে ‘সচিবালয় ক্যু’ হতে পারে।"
এই মন্তব্যে সচিবালয়ে ক্যু নিয়ে কৌতুহল ও প্রতিক্রিয়া উভয়ই দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, প্রয়োজনে স্বৈরাচারের দোসরদের প্রতিরোধে রাজপথে নামতে প্রস্তুত আছেন।
অন্যদিকে, প্রশাসনিক কাজে এখনও গতি না আসায় সরকারের অভ্যন্তর থেকে প্রশাসনের সঙ্গে দূরত্বের বিষয়টি উঠে আসছে। তাহলে কি প্রশাসনের সঙ্গে সরকারের সত্যিই দূরত্ব তৈরি হয়েছে?
.png)


If you have any doubts, please late me know.