পাক গুপ্তচর সংস্থার 'এজেন্ট', পরীমণি-বাঁধনের উপরে ভারতীয় দূতাবাসের ভিসা নিষেধাজ্ঞা!
ঢাকা: শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্রে দু'জনের সক্রিয়তা স্পষ্ট হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় করাচি থেকে ঢাকায় আসা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের 'ডিপ অ্যাসেট'দের নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন তারা। একইসঙ্গে ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাসের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা কামরান ধাঙ্গালের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ কারণেই দুই ঢাকাই অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং পরীমণিকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস। যদিও সরকারিভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি, তবে দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ভবিষ্যতে তাদের ভিসা দেওয়া হবে কিনা, তা নির্ধারিত হয়নি।
সূত্রের মতে, গত জুলাই মাসে শেখ হাসিনাকে উৎখাতের জন্য আইএসআই যে 'অপারেশন সাইক্লোন' মিশন শুরু করেছিল, তাতে জড়িত ছিলেন বাঁধন এবং পরীমণি। তারা কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে শেখ হাসিনা ও ভারতবিরোধী স্লোগান দেন এবং সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন। এছাড়া, করাচি থেকে আসা আইএসআই এজেন্টদের তাদের বাসায় আশ্রয় দেন। ভারতীয় গোয়েন্দারা দীর্ঘদিন ধরে বাঁধনের সঙ্গে আইএসআইয়ের সংযোগ নজরে রাখছিল। এ কারণেই তাকে এপ্রিলে বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবের জুরি হিসাবে আমন্ত্রণ জানানো হলেও, ভারতীয় দূতাবাস তাকে ভিসা দেয়নি। ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ হাসিনা যতদিন ভারতে আছেন, বাঁধনকে ভিসা দেওয়া হবে না।
.png)

If you have any doubts, please late me know.