২৯ সেপ্টেম্বর আকাশে দেখা যাবে দুইটি চাঁদের মতো দৃশ্য, যদিও এটি বাস্তবে দুটি চাঁদ নয়। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে একটি ছোট গ্রহাণু, যাকে ‘মিনি মুন’ বলা হচ্ছে। এই মিনি মুন ২৯ সেপ্টেম্বর থেকে বিশেষ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা যাবে।
এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিনি মুন এত ছোট এবং ম্লান যে খালি চোখে দেখা সম্ভব হবে না। এমনকি টেলিস্কোপ বা দূরবীন দিয়েও এটি ধরা পড়বে না। এই উপগ্রহটি, যার নাম ‘২০২৪ পিটি৫’, ব্যাসে প্রায় ১০ মিটার বা ৩৩ ফুট এবং এটি আগামী ২৫ নভেম্বর পর্যন্ত পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করবে। এরপর এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলয় থেকে বেরিয়ে যাবে।
এই মিনি মুন চাঁদের মতো আলোকোজ্জ্বল বা সুন্দর হবে না। এটি মূলত একটি গ্রহাণু, তাই আকারে অনেক ছোট। অনেক বিজ্ঞানী এটিকে ‘কোয়াসি মুন’ বা অর্ধেক চাঁদ হিসেবে অভিহিত করেছেন। পৃথিবীর চারপাশে কিছুদিন ঘুরে, এটি আবার সূর্যের কক্ষপথে ফিরে যাবে।
১৯৮১ এবং ২০২২ সালেও এ ধরনের গ্রহাণু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কক্ষপথে প্রবেশ করেছিল এবং কিছুদিন পর আবার তা ছেড়ে চলে গিয়েছিল।
.png)

If you have any doubts, please late me know.